কেমোথেরাপি রোগীদের প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর (Patient's FAQ)
১. কেমোথেরাপি চলাকালীন রোগীর খাবারের সঠিক নিয়ম কী?

১. স্বাভাবিক ও পুষ্টিকর খাবার খাবেন।

২. সবধরনের মাছ ও মাংস (যেমন- চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস ইত্যাদি) খাওয়া যাবে, খেতে মানা নেই।

৩. ফলমূল, শাক-সবজি ও পানি বেশি করে খাবেন।

৪. অল্প-অল্প খাবার বারে বারে খাবেন এবং খাবারের সাথে অল্প করে খাবার লবণ খাবেন।

৫. ধূমপান, জর্দা অথবা পানসহ সকল প্রকার নেশা জাতীয় খাবার বর্জন করুন।

৬. ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিক খাদ্য বজায় রাখুন।

৭. সিকেডি (রেনাল) রোগীদের ক্ষেত্রে:

  • ১.৫-২ লিটার পানি/তরল খাদ্য পান করুন।
  • মসুর ডাল এবং বিচি জাতীয় খাবার এড়িয়ে চলুন (প্রোটিন সীমিত)।
  • দিনে ১ বার ১ টি ফল খাবেন।
  • মাছ ও মাংস কম খাবেন।
২. অতিরিক্ত বমি বা বমি ভাব হলে করণীয় কী?

যাদের ডায়াবেটিস নেই:

Inf. 5% DNS-1000ml এর সাথে Inj. Emistat 1-amp অথবা Inj. Naurif 1-amp ➔ IV ৪০-৫০ ফোঁটা করে মিনিটে দিবেন।


যাদের ডায়াবেটিস আছে:

Inf. Saloride 1000 ml এর সাথে Inj. Emistat 1-amp অথবা Inj. Naurif 1-amp ➔ IV ৪০-৫০ ফোঁটা করে মিনিটে দিবেন।

৩. শরীর অতিরিক্ত দুর্বল লাগলে বা ক্ষুধা মন্দা হলে কী করবেন?

যাদের ডায়াবেটিস নেই:

Inf. 5% DNS-1000 ml এর সাথে Inj. V-plex 2amp + Inj. Ascoson 2amp অথবা Inj. Instavit ➔ IV ৪০-৫০ ফোঁটা করে মিনিটে দিবেন।


যাদের ডায়াবেটিস আছে:

Inf. Saloride 1000 ml এর সাথে Inj. V-plex 2amp + Inj. Ascoson 2amp অথবা Inj. Instavit ➔ IV ৪০-৫০ ফোঁটা করে মিনিটে দিবেন।

৪. পাতলা পায়খানা হলে কীভাবে চিকিৎসা নেবেন?

১. প্রথমে OR-Saline খেতে দিবেন।

২. না কমলে Cap. Imotil প্রথম বারে ২টি একত্রে খেতে হবে। এরপর ১টি করে ৪ ঘন্টা পর পর খেতে হবে, পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত (সর্বোচ্চ ২৪ ঘন্টা)।

৩. অথবা Tab. Receca (100mg) দিনে ৩ বার খাবেন।

৪. Tab. Flagyl (400mg) দিনে ৩ বার খাবেন।

৫. Tab. Ciprocin / Neofloxin / Quinox (500mg) দিনে ২ বার খাবেন।

৬. পাতলা পায়খানা বেশি হলে Inf. Koloride 1000cc / Diank 1000cc ৪০-৫০ ফোঁটা করে শিরায় পুশ করবেন।

৭. তারপরও পাতলা পায়খানা চলতে থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজনে রোগী হাসপাতালে ভর্তি করাবেন।

৫. মুখের যত্ন ও মুখে ঘা হলে করণীয় কী?

১. খাবার পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন।

২. ১ গ্লাস পানিতে ১ চামচ (Oralon Mouth Wash) নিয়ে কুলি করবেন দিনে ৪/৫ বার।

৩. মুখে ঘা হলে Nystat drop ১৪ ফোঁটা করে দিনে ৩ বার গালে ও জিহবাতে লাগাবেন।

৪. Micoral Gel মুখের ক্ষত স্থানে এবং ঠোঁটে দিনে ৩ বার লাগাবেন।

৬. অতিরিক্ত ব্যথা হলে কোন কোন ওষুধ দেওয়া যাবে?

১. Voltalin Suppository (50mg) অথবা Anadol Suppository (100mg) মলদ্বারে ব্যবহার করবেন দিনে ২/৩ বার অথবা প্রয়োজনমত।

২. Inj. Ketolab (30mg) বা Inj. Anadol (100mg) এর যে কোন একটি মাংসে পুশ করবেন দিনে ২/৩ বার।

৩. Cap. Raxiet 20mg / Rabe 20mg / Tab. Pantonix 20mg / Maxpo 20mg (যে কোন ১টি, দিনে ২ বেলা খাবেন)।

৪. Tab. MSL (Morphine Sulfate) এর জন্য OPD তে যোগাযোগ করবেন (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত)।

৭. ঘুম কম হলে করণীয় কী?

Tab Rivotril (0.5mg) / Comfy 2mg / Relaxaid 3mg / Dormicum 7.5mg / Milam 7.5mg যেকোনো ১টি রাতে খাবেন।

৮. জ্বর আসলে কী ওষুধ সেবন করতে হবে?

১. Tab Napa (500 mg) মুখে খাবেন (1+1+1) - (যদি জ্বর ১০২.২° F এর নিচে থাকে)।

২. Napa Suppository (500mg) মলদ্বারে ব্যবহার করবেন দিনে ২/৩ বার অথবা প্রয়োজনমত।

৩. জ্বর বেশি হলে অনতিবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন।

৯. পায়খানা কষা বা কোষ্ঠকাঠিন্য হলে কী করণীয়?

১. Syp. Avolac অথবা Milk of Magnesia ৪ চামচ করে দিনে ৩ বার খাবেন।

২. অথবা Tab. Ezylife (10mg) (রাতে ১ টি করে খাবেন)।

৩. প্রয়োজনে Glycerine Suppository মলদ্বারে ব্যবহার করবেন।

৪. তারপরও পায়খানা না হলে স্থানীয় হাসপাতালে নিয়ে Enema দিবেন।

১০. ক্যান্সার রোগীদের জন্য সাধারণ সতর্কতা ও নির্দেশাবলী কী কী?

১. ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। সুতরাং রোগীর সাথে থাকা-খাওয়া, একই বিছানায় ঘুমাতে কোনো অসুবিধা নেই।

২. রেডিওথেরাপি চিকিৎসা চলাকালীন সপ্তাহে ১ দিন ডাক্তারের পরামর্শ নিতে হবে।

৩. নিয়মিত ফলো-আপ এ অনকোলজিস্টের পরামর্শ দেওয়া হয়।

৪. কেমোথেরাপির আগে CBC, Serum Creatinine, Serum SGPT (ALT) টেস্টগুলো করে ডাক্তারের সাথে দেখা করবেন।

৫. কেমোথেরাপির ৫ দিন পরে CBC পরীক্ষা করিয়ে স্যারের WhatsApp এ যোগাযোগ করবেন।

বিশেষ প্রয়োজনে অবশ্যই ডাক্তার অথবা হাসপাতালে যোগাযোগ করবেন।

জরুরি প্রয়োজনে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে যোগাযোগ করবেন এবং ইমার্জেন্সি বিভাগের ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবেন।